মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ভিনির লাল কার্ড, তবু জয় নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের মাঠ এমনিতেই যে কোনো দলের জন্য কঠিন। তার ওপর যখন শুরুতে গোল হজম করে বসা হয়, তাহলে তো কথাই নেই! পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় সে সময় দলের একজন লাল কার্ড দেখে বসলে। এসব প্রতিকূল পরিস্থিতির সবগুলোই হয়েছে গত রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচে। ভিনিসিয়ুস জুনিয়র দেখেছেন লাল কার্ড। তবে লুকা মদ্রিচ আর জুড বেলিংহামের গোলে সে সব প্রতিকূলতা এড়িয়ে ২-১ ব্যবধানের জয় নিয়ে রিয়াল মাদ্রিদ চলে গেছে লা লিগার শীর্ষে। 

বিরতির পর একাধিক সুযোগ এসেছে দলের সামনে। প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে জুড বেলিংহামের শট বারপোস্টে লেগে ফিরে আসে। একটু পর তার একটা গোল হতে হতেও হয়নি ভিএআরের বাগড়ায়। যার ফলে সময় যত গড়াচ্ছিল, রিয়ালের মরিয়া ভাবটাও বাড়ছিল। ৭৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের লাল কার্ড পরিস্থিতিটা আরও জটিল করে তোলে। প্রতিপক্ষ বক্সে চ্যালেঞ্জের শিকার হন ভিনি, সেখান থেকে উঠে দাঁড়িয়ে তিনি রীতিমতো ধাক্কাই মেরে বসেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে। ভিএআর দেখে এসে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় দলটা।  

এরপরই কামব্যাকের গল্প লেখে রিয়াল। ৮৫ মিনিটে মদ্রিচ, যোগ করা অতিরিক্ত সময়ে বেলিংহামের গোল রিয়ালকে এনে দেয় দারুণ এক জয়। মেস্তায়ায় এই জয়ের পর রিয়াল  ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে দলটা। রিয়ালের সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সেলোনা তাদের চেয়ে পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit