সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলা ও পৌর যুবদল-মহিলাদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সাজু সরদার, উপজেলা কৃষকদলের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, ধরনীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, বজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল মিয়া, গুনাইগাছ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ আনছারী প্রমুখ। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, যুবদল নেতা আশরাফুল হত্যার ঘটনায় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের লোকজন সরাসরি জড়িত। তারা দ্রুত হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান। উল্লেখ্য,  গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে নারী ঘটিত একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক ২৮ ডিসেম্বর ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।  

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit