শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে উপহার পেলেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন ১৮ শিক্ষার্থী। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদায় শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন মসজিদ নির্মাতা মো. নজরুল ইসলাম।

জানা যায়, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বিপ্লব নিজ এলাকায় বায়তুল্লাহ নুর জামে মসজিদ নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষে তিনি ঘোষণা দেন স্কুলপড়ুয়া যেসব শিক্ষার্থী ৪০ দিন জামাতের সঙ্গে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাদের একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়।

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে উপহার পেলেন শিক্ষার্থীরা

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। একজন ইমামেরও দীর্ঘ ৪০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো সম্ভব হয় না। কিন্তু শিশু-শিক্ষার্থীরা একাধারে ৪০ দিন মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। আমাদের দেশের শিশু-কিশোররা পথভ্রষ্ট হয়ে বিপথে চলে যায়। তাদের মসজিদমুখী করতেই এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষাবিদ আহানাফ আবিদ সামিন। মো. নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নাসির আহমাদ, মাওলানা মো. নিজাম উদ্দিন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা জিয়াউল ইসলাম বিশ্বাস, মাওলানা শাহরিয়ার, মাওলানা রিয়াজুল ইসলাম রনি, মাওলানা ওমর ফারুক, মাওলানা বেলাল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম ওবায়তুল্লাহ নুর জামে মসজিদের সভাপতি মাসুদুল হাসান মাসুদ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit