স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। দল দারুণ করলেও সিরিজে ব্যাট হাতে লিটন দাসের পারফরম্যান্স ছিল বিবর্ণ।
অফফর্ম কাটিয়ে উঠতে পারেননি লিটন। চলমান বিপিএলেও তার দুর্দশা কাটছেই না। ফলে শান্তর পরবর্তীতে টি-টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন লিটন দাস। ফলে অধিনায়ক হওয়ার দৌড়ে নাম আসছে এই ফরম্যাটে ‘অনিয়মিত’ মিরাজ।
তবে অধিনায়কত্বের গুরুভার কাঁধে নিতে প্রস্তুত মিরাজ। তিনি বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে, দেখেন লিটন দাস করেছে ওয়েস্ট ইন্ডিজে। খুব ভালো করেছে, দলকে ফল এনে দিয়েছে। যেহেতু বিপিএলে করছি, অভ্যাস হচ্ছে আমার। ভবিষ্যতে কাজে লাগবে।’

জাতীয় দলে ওয়ানডে ও টেস্টে এরই মধ্যে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। যুব পর্যায়ে বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। চলমান বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই অলরাউন্ডার।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৫