সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাচ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে হাতীবান্ধায় পুলিশ।শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত ৫ ছাত্রলীগ নেতা হলেন, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও বাবু ও সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল হোসেন শাকিল।

সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুরের মামলায় ছাত্রলীগের পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit