রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কোন রঙের পেয়ারা শরীরের জন্য বেশি উপকারী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পেয়ারা শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। তবে আমরা সচরাচর ২ ধরনের পেয়ারা দেখতে পাই। এদের মধ্যে বেশিরভাগ পেয়ারার বাইরের অংশ সবুজ হলেও ভিতরটি সাদা রঙের। আবার কিছু কিছু পেয়ারা আছে যেগুলোর ভেতরটা গোলাপি।

দেখতে এক রকম হলেও দু’ধরনের পেয়ারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। লাল, গোলাপি রঙের পেয়ারার মধ্যে ‘লাইকোপেন’নামক এক ধরনের উপাদান আছে যা সাধারণ পেয়ারায় নেই। এই লাইকোপেন’আসলে বিটা-ক্যারোটিন। অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ গোলাপি বা লাল পেয়ারা হৃৎপিণ্ড এবং ত্বকের জন্য ভালো। অন্যদিকে সাদা পেয়ারায় লাইকোপেন না থাকলেও ভিটামিন সি এবং ফাইবারের পরিমাণ বেশি।

শুধু পুষ্টিগুণ নয়, স্বাদের দিক থেকেও দু’টি পেয়ারা আলাদা। সাদা পেয়ারা খেতে কিছুটা কষ্টা ধরনের। তবে গোলাপি পেয়ারা সাধারণত মিষ্টি হয়। বেশির ভাগ বাজারে যে পেয়ারাটি পাওয়া যায়, সেটি একটু শক্ত প্রকৃতির হয়, পাকলে তা নরম হতে পারে। কিন্তু গোলাপি পেয়ারাটি কাঁচা অবস্থাতেই নরম প্রকৃতির।

পেয়ারা না কেটে গোলাপি না সাদা, বুঝবেন কী করে? বাইরে থেকে দেখলে পেয়ারা গোলাপি না সাদা তা সহজে বোঝা যায় না। তবে কিছু বিষয় জানা থাকলে সহজেই চেনা যায়। যেমন, সাদা পেয়ারার বাইরের অংশটি সাধারণত গাঢ় সবুজ রঙের হয়। পাকলে তা হলদে রং ধারণ করে। কিন্তু যে পেয়ারার ভিতরের অংশটি লাল বা গোলাপি, সেটির বাইরের অংশটি সাধারণত কাঁচা অবস্থাতেই হলদেটে সবুজ ধরনের হয়। পাকলে তা পুরোপুরি হলুদ রঙের হয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit