রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

রোজ কতটুকু পানি পান করা উচিত?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের অনেকেরই রাস্তাঘাটে চলতে-ফিরতে পানির তৃষ্ণা পায়। সেই সময় আমরা ব্যাগ থেকে বোতল বের করে দাঁড়িয়েই পানি পান করি। তবে এটা মোটেও ঠিক নয়। কারণ ইসলামেও আমাদের দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করা হয়েছে। সুতরাং আমরা বসে পানি পান করি, সুস্থ জীবন গড়ি।  

আর শরীর সুস্থ রাখতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি পান করা জরুরি। সমস্ত টক্সিন দূর করে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে পানি পান। আবার পানির অভাবে শরীরে ডিহাইড্রেশনসহ একাধিক রোগ বাসা বাঁধতে পারে। এর মধ্যে কিডনির সমস্যা তো রয়েছেই। 

তাই আমরা প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করি। বিশেষজ্ঞরা বলছেন, যদিও মানুষভেদে শরীরে পানির চাহিদা ভিন্ন হয়। প্রস্রাবের রঙই বলে দেবে আপনার শরীরে কতটা পানির প্রয়োজন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর থেকে অনেক রোগ দূরে থাকে ঠিকই। আবার ভুলভাবে পানি খেলে, কিন্তু নানা শারীরিক সমস্যাও হতে পারে। তাই পানি পানের সময় কিছু দিকে খেয়াল রাখতে হবে। 

দাঁড়িয়ে পানি পান

রাস্তাঘাটে চলাফেরা করার সময় তেষ্টা পেলেই আমরা সবাই পানি খেয়ে নিই। বেশিরভাগ সময় দাঁড়িয়েই পানি পান করি। কিন্তু তা মোটেও স্বাস্থ্যকর নয়; আবার বসে পানি পান করলে কোনো ক্ষতি নেই। বরং শুয়ে পানি খাওয়া উচিত নয়। এতে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। 

বিশেষজ্ঞরা বলছেন, দাঁড়িয়ে পানি পান করলে শরীরে নাকি একাধিক সমস্যা হতে পারে। যেমন— দাঁড়িয়ে পানি পান করলে শরীরে পানি প্রবেশের গতি বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। এর থেকে হজমের সমস্যা হতে পারে। পাশাপাশি স্নায়ুতন্ত্রেরও গোলমাল দেখা দিতে পারে। এ থেকে আপনি বাতের সমস্যায় পড়তে পারেন। 

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, দাঁড়িয়ে পানি পানে জয়েন্টে পানি জমে। এর থেকে বাতের সমস্যা হতে পারে। আর দাঁড়িয়ে পানি পান করলে শরীরে পানির ভারসাম্যও নষ্ট হয়। এর থেকেও জয়েন্টে ব্যথা বাড়ে। 

সুতরাং আপনি যেভাবেই পানি পান করুন না কেন, প্রতিদিন পানি পান করা জরুরি। এর ফলে আমাদের শরীর সুস্থ ও সবল থাকে। এতে থাকা খনিজও শরীরে নানা কাজে আসে। তাই সঠিক পরিমাণে পানি পান না হলে দেহের কার্যকারিতা কমে যায়।

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit