রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চিনি কতটুকু খেলে হার্টের ক্ষতি হয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আপনার হার্টকে সুস্থ রাখতে চাইলে নিয়ম মেনে চিনি খেতে হবে। আর দিনে কতটুকু পরিমাণ চিনি খাবেন সে বিষয়টিও আপনার জানা উচিত? আর এ বিষয়ে জানিয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক আশিস মিত্র। তিনি চিনি খাওয়ার উপকারিতা এবং ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা দেন। 

আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হলো হার্ট। এই অঙ্গটি শরীরের প্রতিটি কোণে অক্সিজেনসমৃদ্ধ রক্তকে পৌঁছে দেয়। যার ফলে দেহের সব সজীব কোষ খেয়েপরে বেঁচে থাকে। তবে মুশকিল হলো— আমাদের খাদ্যাভ্যাসের কিছু ভুলভ্রান্তির কারণে হার্টের বারোটা বেজে যায়। বিশেষ করে চিনি কিংবা মিষ্টি খাওয়ার লোভই এই অঙ্গের বড়সড় ক্ষতি করে দিচ্ছি আমরা। এ জন্য পিছু নিচ্ছে হার্ট-অ্যাটাকের মতো জটিল রোগ। তাই বিপদের ফাঁদে পড়ার আগেই আপনাকে সাবধান হতে হবে। 

তাই চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট চিকিৎসক আশিস মিত্রের কাছ থেকেই। দিনে ঠিক কি পরিমাণ চিনি খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, সেই পরিমাণ চিনি খান। তাহলে আপনি আপনার শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন।

এ বিষয়ে ডা. আশিস মিত্র বলেন, আমাদের মধ্যে অনেকেই একগাদা চিনি খান। আর এই ভুলটা করেন বলেই তাদের ওজন বেড়ে যায়। আসলে চিনি হলো এম্পটি ক্যালোরিজ। অর্থাৎ এতে শুধু ক্যালোরি রয়েছে। কোনো পুষ্টিগুণ নেই। ফলে চিনি খেলে শুধু ওজনই বাড়ে। আর শরীরে মেদ বাড়লে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তিনি বলেন, শুধু তাই নয়, চিনি একটি প্রসেসড খাবার। এ ধরনের খাবার খেলে রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস বাড়ে। সে কারণেও বিপদে পড়ে হার্ট। এই অঙ্গের রক্তনালিতে প্লাক জমে। তাই মাত্রাতিরিক্ত চিনি খাওয়া চলবে না।

ডা. আশিস মিত্র বলেন, মনে রাখবেন— সুগার রোগীদের শরীরে এমনিতেই সুস্থ মানুষের থেকে বেশি প্রদাহ হয়। এর ওপর তারা যদি আবার চিনি বা মিষ্টি খান, সে ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। কারণ চিনি বা মিষ্টি প্রদাহ বাড়ায়। যার ফলে হার্টের অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। এমনকি অন্যান্য বড়সড় রোগও হতে পারে। তাই এই রোগে ভুক্তভোগীরা ভুলেও চিনি বা মিষ্টি খাবেন না। তাতে শরীরের হাল বিগড়ে যেতে পারে।

তিনি বলেন, আপনি সুস্থ থাকতে চাইলে প্রসেসড সাদা চিনি খাওয়া চলবে না। তার বদলে বেছে নিতে পারেন ব্রাউন সুগার। কারণ এই চিনি সাধারণত প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যায় না। ফলে এর থেকে শরীরের কম ক্ষতি হয়। সে কারণে নিয়মিত সেবন করতে পারেন মধু, তালমিছরি, গুড়ের মতো মিষ্টি। তাতেও হার্টের হাল খারাপ হওয়ার আশঙ্কা কমবে। পিছু নেবে না বড় কোনো জটিল অসুখ।

এদিকে ডায়াবেটিস রোগীরা চিনির ধারে-কাছেও যাবেন না। তবে যারা সুস্থ রয়েছেন, যাদের ব্লাড প্রেশার, কোলেস্টেরলের মতো কোনো ক্রনিক অসুখ নেই, তারা দিনে ২ চামচ চিনি খেতে পারেন। আর রান্নাতে স্বাদ আনার জন্য ঠিক যতটা চিনি মেশানো প্রয়োজন, ততটাই খান। এর বেশি খেলেই বিপদে পড়বেন। তাই চিনি খেতে হলে অবশ্যই এ নিয়ম মেনে চলার পরামর্শ দিলেন ডা. আশিস মিত্র।

অবশ্যই হার্টকে সুস্থ রাখুন প্রতিদিন নিয়ম চলুন—

১. প্রতিদিন অন্ততপক্ষে ৩০ মিনিট জিমে গিয়ে ঘাম ঝরান

২. বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন

৩. বাইরের খাবার খাবেন না

৪. এড়িয়ে চলুন পাঁঠার মাংস

৫. ধূমপান ও মদপান করবেন না

৬. সুগার, প্রেশার, কোলেস্টেরলের মতো অসুখগুলোকে নিয়ন্ত্রণে রাখুন।

*আশা করছি, এই কয়েকটি নিয়ম মেনে চললেই হার্টের হাল ফিরবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit