শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু ‘বাংলাদেশ সেল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিনে ১৫ জনের বেশি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে দুই দশক আগে দিল্লি চালু করা ‘বাংলাদেশ সেল’ ফের চালু করা হল। সেই সময় গঠন করা হয়েছিল ‘বাংলাদেশ সেল’। যেসব পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন, তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। খবর টাইমস অব ইন্ডিয়ার।  

জানা গেছে, দিল্লির এক একটি জেলায় ৫ থেকে ১০ জনকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে। এক একটি দলে নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদেরও সাহায্য নেওয়া হচ্ছে এজন্য। ‘বাংলা ভাষায়’ কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশিদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে বলা হয়েছে, ২০২৪ সালে প্রায় ৫০ জন বাংলাদেশিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারা। আবার বাংলাদেশিদের এই দেশে অনুপ্রবেশে সাহায্য করা চক্রের ১১ জনও ধরা পড়েছে দিল্লিতে।

এদিকে, কিছুদিন আগেই দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছে দিল্লি পুর নিগম। এদিকে কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মগ্রহণ সংক্রান্ত প্রশংসাপত্র না দেওয়া হয়, সেজন্য নির্দেশিকা জারি করেছে পুর নিগম। প্রতিবছরই ভারতে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে শত শত বাংলাদেশি ভারতে আসেন অতিরিক্ত রোজগারের আশায়। আবার পাচার হয়েও আসেন অনেকে। এরা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ফলে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জুড়েও শুরু হয়েছে অভিযান।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit