বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ফরাসি সেনাকে দেশ ছাড়ার নির্দেশনা আইভরি কোস্টের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জানুয়ারি থেকে ধীরে ধীরে ফ্রান্সকে সেনা সরিয়ে নিতে বলেছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা। রয়টার্সের খবরে বলা হয়েছে, বছর শেষের ভাষণে এ নির্দেশনা দেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট। 

আফ্রিকার বেশ কয়েকটি দেশে সেনাঘাঁটি ছিল ফ্রান্সের। সাম্প্রতিক সময়ে সব দেশই নিজ দেশ থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে ফ্রান্সকে। ফলে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে সেনাঘাঁটি সরাতে হয়েছে ফ্রান্সকে। এবার এ দলে যোগ দিল আইভরি কোস্ট। 

এর আগে সেনেগাল এবং চাঁদ সেনা সরাতে বলেছিল ফ্রান্সকে। আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকার আর মাত্র দুটি দেশে থাকবে ফ্রান্সের সেনাঘাঁটি। বিশেষত সেনাঘাঁটি থাকা আফ্রিকার সব দেশেই ছিল ফরাসি উপনিবেশ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit