সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সাইফপুত্রের প্রেম নিয়ে যা বললেন কথিত প্রেমিকার মা শ্বেতা তিওয়ারি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : মেয়ে পলকের প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও মুখ খুলেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তবে তার কাছে ব্যাপারটা খুব সাধারণ কারণ কাজের ক্ষেত্রে এমন গুঞ্জন হয়েই থাকে।


সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা তিওয়ারি বলেন, ‘এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। চলতি বছরে উপলব্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে।’

‘এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেন বিরক্ত হবো? ইন্টারনেট অনুযায়ী, পলক যেকোনও তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেম করছে। আমি প্রতিবছরই বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না।’

অভিনেত্রীর কথায়, ‘আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে আগ্রহী নয়, তখন এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি হয়। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর, এটি আমাকে প্রভাবিত করে না।’

মেয়ে পলক তিওয়ারি যখন ট্রলের শিকার হন, তখন মা হিসেবে চিন্তিত থাকেন শ্বেতা তিওয়ারি। তবে শ্বেতার দাবি যে পলক এসব বিষয় সতর্ক হওয়া শিখে গেছে। শ্বেতা তিওয়ারি বলেন, মাঝে মাঝে ভয় হয়। পলক দেখতে যেমনই হোক না কেন, সে খুব সরল কখনো মানুষের কথা ফিরিয়ে দিতে পারে না।’

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit