বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে হুমায়ুন হত্যার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ৯টার দিকে মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীর চর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। আটক শাহ আলম (৪০) নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দুলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে।লেফটেন্যান্ট কর্নেল রশীদ বলেন, হুমায়ুনকে হত্যা মামলা আসামি ও ‘ভাড়াটে খুনী’ শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে অতর্কিত আসমান্দির চর গ্রামের একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

এ সময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েকটি গুলিও ছুড়ে শাহ আলম। আতঙ্কিত স্থানীয়রা খবর দিলে সেনাবাহিনীর দুইটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে।উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাসদস্যদের উদ্দেশ্য করে চার থেকে পাঁচটি গুলি ছুঁড়ে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএমের ফাতিহা-১৩ মডেলের পিস্তল, একটি গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯টি গুলির খোসা জব্দ করা হয়।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামী শাহ আলম।এছাড়াও শাহ আলমের বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit