মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

রাজধানীতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ২ শিশু দগ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : নতুন বছরকে বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে গিয়ে রাজধানীতে দুই শিশু দগ্ধ হয়েছে। ওই দুই শিশুর মধ্যে একজনের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দুই শিশুকে ওই রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

ডা. শাওন বিন রহমান জানান, ‘নিউ ইয়ার’ উদ্‌যাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। ফারহান (৮) নামের ওই শিশুকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক আরও জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

নতুন বছর বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্‌যাপন করতে দেখা গেছে। 

এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। তবে বাস্তবে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে। 

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/সকাল ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit