শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কক্সবাজারে বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়েছে লাখো পর্যটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : বিকাল পৌনে পাঁচটা। পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে নিস্তেজ হওয়ার পথে সূর্য। বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে জড়ো হয়েছিলেন পর্যটকরা।

সবার নজর সূর্যের দিকে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ধারণ করছেন ভিডিও চিত্র। এমনই এক আনন্দময় পরিবেশে সূর্যাস্ত দেখতে দেখতে হাত নেড়ে বর্ষবিদায় জানালেন লাখো পর্যটক।

আজ মঙ্গলবার কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টের পাশাপাশি সুগন্ধা, দরিয়ানগর, হিমছড়ি, প্যাঁচারদ্বীপ, ইনানী, পাটোয়ারটেক, টেকনাফ এবং সেন্টমার্টিন সৈকতেও পুরোনো বছরের শেষ সূর্যকে বিদায় জানান বিপুলসংখ্যক পর্যটক।

কেউ প্যারাসেইলিংয়ের মাধ্যমে ২০২৪ সালের শেষ সূর্যাস্ত উপভোগ করেন।

মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটার দিকে স্ত্রী-সন্তানকে নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে বছরের শেষ সূর্যাস্ত দেখছিলেন ঢাকার মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ী ফজলে ওমর। জানালেন তাদের ভালোলাগার কথা।

কলাতলী সৈকতঘেঁষা পরিবেশবান্ধব রেস্তোরা প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফেতে প্রতিবছরের মতো এবারও বর্ষ বিদায়ের দিনে একলাখ টাকার বেশি রকমারি খাবার বিক্রি হয়েছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ ও বেসরকারি প্রতিষ্ঠান সী সেফ লাইফগার্ড কর্মীরা জানান, বছরের শেষ সূর্যাস্ত দেখতে প্রতিবছর সৈকতে অন্তত তিনলাখ পর্যটকের সমাগম ঘটে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়েছেন লাখো মানুষ।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/সকাল ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit