শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
তেহরানের বিপুল তহবিলের ভবিষ্যৎ নিয়ে উপসাগরীয় দেশগুলো নীরব বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা

নাহিদের গতিতে রংপুরের দুইয়ে দুই, হারে শুরু সিলেটের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে দেয় রংপুর রাইডার্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফের মাঠে নামতে হয় তাদের, সামনে প্রথম ম্যাচে মাঠে নামা সিলেট স্ট্রাইকার্স। তবে টানা দুই দিন খেলার ধকল সয়েও ফের জয় ছিনিয়ে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এবার সিলেটকে তারা হারিয়ে দিয়েছে ৩৪ রানে।

সিলেটের সামনে লক্ষ্য খুব বড় ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫৬ রানের লক্ষ্য মোটেও ভয় ধরানো কিছু নয়। তবে এই লক্ষ্য পেয়েই বুকে কাঁপন ধরেছে সিলেটের। দলটির ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন তিন ব্যাটার। এর মধ্যে ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৪ চার এবং ১ ছক্কায় ৪১ রান করেন রনি তালুকদার। তবে সিলেটের অন্য ব্যাটাররা তাকে মোটেও সঙ্গ দিতে পারেননি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের দেখা পাওয়া জাকের আলী ২৪ রান করতে খরচ করেছেন ৩৩ বল।

রংপুরের তরুণ পেসার নাহিদ রানা ২৭ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন ও খুশদিল শাহ। এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। পাওয়ার প্লের মধ্যে ২৮ রান তুলতেই দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন। দুই ওপেনার স্টিভেন টেলর ১২ এবং অ্যালেক্স হেলস ৮ রানে ফেরেন। তিনে নামা সাইফ হাসানের ব্যাটে আসে ৪ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে রংপুরের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ। প্রথম চতুর্থ উইকেটে স্বদেশী খুশদিল শাহর সঙ্গে ৪১ ও পরে পঞ্চম উইকেটে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে লড়াকু স্কোরের পথে এগিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত ৪২ বলে ৪ চার এবং ১ ছকায় ৪৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার, ৪ চার এবং ২ ছক্কায় ৪১ রান আসে সোহানের ব্যাটে। তাদের ব্যাটে ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর। সিলেটের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit