বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

এক সঙ্গে ভারতের পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক সঙ্গে পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেগুলো হলো- মণিপুর, মিজোরাম, ঝাড়খণ্ড, বিহার ও কেরালা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মণিপুর ও মিজোরাম। কারণ দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সহিংসতার মধ্যে থাকা এই দুটি রাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মোদির জোট সরকার।

প্রতিবেদনে আরও বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব পালন করে আসা লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে বসানোর মাধ্যমে কেন্দ্রীয় সরকার মণিপুরে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, অমিত শাহ’র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সরকারি কর্মকর্তা তার প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত। রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লাকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মোদি সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, সামরিক অভিজ্ঞতার আলোকে মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন ভি কে সিং।

এদিকে, মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতিকে বদলি করা হয়েছে উড়িষ্যার রাজ্যপাল হিসেবে। আর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে কেরালায় বদলি করা হয়েছে। অন্যদিকে, কেরালার রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit