বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

মিয়ানমারের ভিডিও বাংলাদেশের ‘সশস্ত্র গোষ্ঠী’ বলে প্রচার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি যশোরের জামিয়া ইসলামিয়া নামের একটি মাদ্রাসায় গত ১৭ ও ১৮ ডিসেম্বর বার্ষিক অনুষ্ঠানে ইসরায়েল-ফিলিস্তিন বিষয়বস্তুর ওপর একটি নাটিকা মঞ্চস্থ করে শিক্ষার্থী। নাটিকাটিতে শিক্ষার্থীদের একজন ফিলিস্তিনি নেতার চরিত্রে অভিনয় করে এবং এতে প্লাস্টিকের অস্ত্র ব্যবহার করা হয়। এর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

পরবর্তীতে, নাটিকার একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হলে ভিডিওটি “সশস্ত্র গোষ্ঠীর” দাবি করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে “সুদখোর দেশটাকে জঙ্গিদের অভয় অরণ্য বানিয়ে ফেলেছে” শিরোনামে আরেকটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে মুখ ঢাকা কিছু ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায় এবং তাদের বক্তব্যে ‘মুজাহিদীন’ ও ‘জিহাদ’ ইত্যাদি শব্দ ব্যবহার করতে শোনা যায়। ভিডিওটি প্রচারের মাধ্যমে মূলত দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের কোনো সশস্ত্র গোষ্ঠীর ভিডিও।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট নয় বরং এটি মিয়ানমারের আরাকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এএনডিএফ) নামের একটি নতুন সশস্ত্র গোষ্ঠীর ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপ (ডিএমজি) এর ওয়েবসাইটে গত ১৩ ডিসেম্বর “New Muslim armed group emerges in Arakan State” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, আরকান আর্মি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের মংডু শহর দখলের পর আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে আরাকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এএনডিএফ) নামের একটি নতুন মুসলিম সশস্ত্র গোষ্ঠী গঠিত হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এএনডিএফের এক সদস্য তাদের উপস্থিতি প্রকাশ করে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।

মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম Era’s Eye এর ওয়েবসাইটে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে, উক্ত প্রতিবেদনগুলোর সূত্রে ‘Rohingya Knowledge World’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১১ ডিসেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। ওই ইউটিউব চ্যানেলের বর্ণনায়ও ভিডিওটি এএনডিএফর বলে দাবি করা হয়।

সুতরাং, মিয়ানমারের একটি নতুন সশস্ত্র গোষ্ঠীর ভিডিও বাংলাদেশে সশস্ত্র গোষ্ঠীর দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit