রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের বর্তমান বৈদ্যুতিক মিটার সরিয়ে প্রিপেইড মিটার স্থাপন না করাসহ গ্রাহকদের হয়রানী বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। গত শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর শহরের বাংলা সরকারি বিদ্যালয় সংলগ্ন কাঁটাবাড়ী গ্রামে বিদ্যুৎ ব্যবহারকারী জনগণের ব্যানারে ওই প্রতিবাদ সমাবেশসহ বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী দোকান কর্মচারী শ্রমিক ইউনয়নের সভাপতি মো. হামিদুল হক। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, ফুলবাড়ী শাখা বাংলাদেশের বিপ্লবী কমিনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, তাজমিলুর রহমান নয়ন, মো. নূরনবী সরকার, মো. ফাতাহা, শ্রমিক নেতা মো. মনতাজ আলী প্রমুখ।

এ সময় বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, বিগত সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। সে সরকারের মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছে এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিছেন। এ কারণে বিগত সরকারের পাস করা সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। বক্তারা আরো বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ব। তাই কোনভাবেই প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চান না। গ্রাহক সাধারণের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে।

এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এর জন্য কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব নেসকোর ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎখাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়। সমাবেশ শেষে দাবির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরে বের করা হয়। নেসকো ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী (নেসকো পিলএলসি) মো. দেলোয়ার হোসেন বলেন, প্রিপেইড মিটারের সুফলগুলো তুলে ধরে গ্রাহকদের বুঝিয়েই লাগানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit