বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা

সময় দ্রুত ফুরিয়ে যায়? জেনে নিন হাদিসে কী বলা হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সময়, স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না। নিজ গতিতে চলতেই থাকে। সময়ের বয়ে চলা বুঝাতে কখনো বরফ, কখনো মোমের সঙ্গে তুলনা করা হয়।

বরফ, মোম যেমন কখনো কোনো কিছুর তোয়াক্কা না করে ক্ষয়ে যায়, সময়ও ঠিক তাই। বয়ে চলা সময় কখনো ফিরিয়ে আনা যায় না। অল্প সময়ের জন্য, হালকা একটুর জন্য অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়। অনেক বড় লোকসানের মুখোমুখি হতে হয়। তাই সময়কে মূল্যায়ন করতে পারা লোকদেরই সমাজে কদর বাড়ে।

সময় আপন গতিতে চলবে এটাই স্বাভাবিক। তবে সময়ের বয়ে চলার গতি নিয়ে হাদিসের নির্দিষ্ট বাণী রয়েছে। হাদিসের বাণী অনুযায়ী বয়ে চলা সময় দ্রুত গতিতে চলতে থাকবে কিয়ামতের আগে। মানুষের কাছে মনে হবে এই তো শুরু হলো, আবার শেষ হয়ে গেল। কিয়ামতের আলামতের মধ্যে গণ্য করা হয়েছে একে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—

                                                                      لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونَ السَّنَةُ        كَالشَّهْرِ وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَة

সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এক বছরকে একমাসের সমান মনে হবে। এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে। এক সপ্তাহকে একদিনের মত মনে হবে এবং এক দিনকে এক ঘন্টার সমান মনে হবে। (মুসনাদে আহমাদ ও তিরমিজি)।

১.সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হলো সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী রহ. বলেন, আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে। অথচ আমাদের যুগের আগে এ রকম মনে হতোনা।

২. কেউ কেউ বলেছেন, ইমাম মাহদীর যুগে এটি সংঘটিত হবে। কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়। আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়।

৩. কেউ কেউ বলেছেন, কিয়ামতের আগে প্রকৃতভাবেই সময় ছোট হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। কিয়ামতের আগে অবশ্যই এমনটি ঘটবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী বাস্তবে রূপ নিবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit