বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভারত মহাসাগারে ভাসছিল ১০২ রোহিঙ্গা, উদ্ধার করল শ্রীলঙ্কার নৌবাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগারে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১০২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই রোহিঙ্গাদের মধ্যে নারী ও পুরুষের পাশাপাশি ২৫ জন শিশুও রয়েছে।

এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে এ তথ্য। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় শ্রীলঙ্কার উত্তর উপকূলে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে জানান স্থানীয় মৎসজীবীরা। পরে নৌবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

শ্রীলঙ্কার সঙ্গে মিয়ানমারের সমুদ্র সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৭৫০ কিলোমিটার। তবে সেটি মিয়ানমারের দক্ষিন পশ্চিমে। রাখাইন মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য। বৃহস্পতিবার যে রোহিঙ্গাদের উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী, তারা কোথা থেকে রওনা হয়েছিল এবং তাদের গন্তব্য কোন জায়গা— তা এখনও জানা যায়নি। মূলত ভাষাগত সমস্যার কারণেই তা এখনও জানা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী।

“আমরা ধারণা করছি, রাখাইন কিংবা বাংলাদেশের কক্সবাজার থেকে নৌকাটি রওনা হয়েছিল। তারপর ঝড়ো হাওয়ার কারণে দিকভ্রষ্ট হয়ে শ্রীলঙ্কার উপকূলে এসেছে। কারণ স্বাভাবিকভাবে এই যাত্রীবাহী নৌকাটির এ পথে আসার কথা নয়”, বিবৃতিতে বলেছে নৌবাহিনী।

উদ্ধার রোহিঙ্গাদের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সূত্র : এএফপি

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit