শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

যুব এশিয়া কাপ জয়ীদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডস্কে : চলতি মাসের শুরুতে যুব এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠেয় ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপাজয়ী যুবাদের বড় অঙ্কের অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড মিটিং শেষ এই পুরস্কারের কথা জানিয়ে সভাপতি ফারুক আহমেদ বলেন, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে দেবে বিসিবি। এর আগে যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের মহারণে আগে ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করে ১৯৮ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit