শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম তৈরি করতে বললেন শেহজাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বন্দ্বে লম্বা সময় ধরে ঝুলে ছিল চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। অবশেষে এই ইস্যুতে একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছে আইসিসি। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে দেশটিতে পা রাখতে হবে না ভারতের। নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে ভারত।

আর এই সিদ্ধান্তে পাকিস্তানকে রাজি করাতে আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারতে হতে যাওয়া সকল আইসিসি টুর্নামেন্টে একই সুবিধা দিতে রাজি হতে হয়েছে বিসিসিআইকে। তবে সিদ্ধান্ত যায় হোক। এ নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার স্থায়ী একটা সমাধান দিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব সমাধানে সীমান্তে দু’দিকে দুটি গেট রেখে স্টেডিয়াম নির্মাণ করা যেতে পারে।

একটি পডকাস্টে শেহজাদ বলেছেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।’এমন সমাধানের পর অবশ্য বিসিসিআই ও ভারত সরকারকে খোঁচা দিয়ে ভুল করেননি শেহজাদ, ‘আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।’

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit