বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন দুলু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২০ টি শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের উত্তাঞ্চলের সীমান্তবর্তী জেলা ও সবচেয়ে শীতগ্রস্থ অঞ্চল আমাদের লালমনিরহাট জেলা। বিগত প্রায় ১৭টি বছর এই জেলার লোকজন অবহেলায় ছিলেন। শীত এলেই এসব গরীব, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের কষ্টের সীমা থাকে না। বিষয়টি প্রশিকা মানবিন উন্নয়ন কেন্দ্র বুঝতে পেরে জেলার শীতার্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারই অংশ হিসেবে সংস্থাটি সদর উপজেলার হারাটি ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ ২২০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

বিতরণ কার্যক্রম শেষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’র পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব বলেন, ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র” একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। যদিও লালমনিরহাটে আমাদের কোন কার্যক্রম চালু নেই। সব ঠিক থাকরে আগামী বছরের জানুয়ারী মাসে লালমনিরহাট জেলায় কার্যক্রম শুরু করা হবে। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আব এক পরিচালক ওয়াহেদুল ইসলাম পাটোয়ারী রাজু, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী সাজু, হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিম ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit