বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

কোপা ও বিশ্বকাপ জেতা জার্সি নিয়ে আর্জেন্টিনায় মেসির জাদুঘর

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত ১৮ ডিসেম্বর ছিল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতার দুই বছর পূর্তির। দুই বছর আগে সর্বজয়ীর তালিকায় নাম লেখানোর সেই স্মৃতিচারণায় মেসির অরুচি নেই। একই রকমভাবে আর্জেন্টিনার জার্সিতে জেতা দুটি কোপা আমেরিকার শিরোপাও আর্জেন্টিনা অধিনায়কের হৃদয়ের খুব কাছাকাছি। এই শিরোপাগুলোর সঙ্গে জড়িয়ে থাকা সবকিছুর প্রতি আলাদা ভালোবাসা কাজ করে তার।

রোসারিওর সান্তা ফে’র সন্তান মেসি জন্মভূমিতে তার নিজের জার্সি নিয়ে একটি জাদুঘর খুলেছেন, আর সেই জাদুঘরে স্থান পেয়েছে সেই জার্সিগুলোর, যেগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন। ২০২১ এবং ২০২৪ এর কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপে গায়ে চাপানো সবগুলো জার্সি নিয়ে খোলা এই জাদুঘরের ছবি মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

 

রসারিওতে মেসির জার্সির জাদুঘর। ছবি: ইনস্টাগ্রাম

জাদুঘরের কাচে ঘেরা দেয়ালে সারি সারি সাঁটিয়ে রাখা হয়েছে জার্সিগুলো। যেখানে সবার ওপরের সারিতে আছে ২০২১ এর কোপা আমেরিকার জার্সি। যে টুর্নামেন্ট জিতে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিলেন এই মহাতারকা। এটিই আলবিসেলেস্তেদের সিনিয়র দলের হয়ে তার প্রথম শিরোপা ছিল। সেই টুর্নামেন্টে ৭ গোল করে মেসি সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। এরপর আরও দুই সারিতে আছে ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার জার্সি।


আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতি স্মরণ করে এবং আসন্ন বড়দিন উপলক্ষে ভক্ত-সমর্থকদের জন্য আরও ছবি পোস্ট করেছেন মেসি। যেই ছবিতে মেসিকে বিশ্বকাপের রেপ্লিকা পাশে রেখে বোতল থেকে পানপাত্রে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় ‘স্ক্যালোনেটি’ ঢালতে দেখা যাচ্ছে। সেই পানীয়র বোতলের গায়ে আর্জেন্টিনার জার্সিতে জেতা মেসির চার শিরোপাও আঁকা রয়েছে।
বিশ্বকাপের রেপ্লিকাকেও সঙ্গী করে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় দিয়ে গলা ভেজাচ্ছেন মেসি। ছবি: ইনস্টাগ্রাম 

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী লিখেছেন, ‘আমি ডিসেম্বর ও বড়দিন ভালোবাসি। দুই বছর আগে এটি তিক্ত একটা বছরের শেষমাস হিসেবে শেষ হতে পারত, কিন্তু এটা আমার খেলাধুলার ক্যারিয়ারের সেরা মুহূর্ত হয়েছে। এবং এখন প্রতি ডিসেম্বরে এই স্মৃতি আমার কাছে ফিরে আসে…সবাইকে দুই বছর পূর্তির শুভেচ্ছা।’

চলতি বছর মেসিকে খেলার মাঠে দেখার কোনো সম্ভাবনা নেই। আগামী বছর ফেব্রুয়ারিতে এমএলএসের নতুন মৌসুম শুরু হলে ফের ইন্টার মায়ামির জার্সিতে এই মহাতারকাকে দেখা যাবে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit