শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। রাশিয়ার এই অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর।

শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন।

হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ দশজন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন টেলিগ্রামে লিখেছেন।

তিনি আরও বলেছেন, “আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত। সবাইকে সহায়তা করা হবে। দায়ী ব্যক্তিরা ‘উপযুক্ত জবাব’ পাবেন।”

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন, “কিয়েভ সরকারের এই পদক্ষেপের” প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো। তিনি অধিবেশনে বলেন, “আপনি ভালো করেই বুঝতে পারেন, শান্তিপূর্ণ রাশিয়ান নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না।”

অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এ ঘটনায় কোনও মন্তব্য করেনি।

খিনস্টেইন বলেছেন, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত থেকে প্রায় ১৬ মাইল (২৬ কিলোমিটার) দূরে অবস্থিত রিলস্ক শহরে স্কুল, বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসনসহ বেশ কয়েকটি ভবনে হামলা করতে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত হিমারস রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit