সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ফারুকির জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। যে কারণে শাস্তিও পেয়েছন তিনি। তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করাসহ তাকে করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা।

গতকাল হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘন করেন ফারুকি। জিম্বাবুয়ে ইনিংসের পঞ্চম ওভারে ক্রেইগ আরভিনের প্যাডে বল লাগলে এলবিডব্লিউর আবেদন করে আফগানিস্তান। কিন্তু এতে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন আফগান পেসার। যদিও এই সিরিজে ছিলে না কোনো ডিআরএস।

পরে অবশ্য নিজের ভুল শিকার করেন ফারুকি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন তিনি। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে ১৫ রান দিয়ে দুই উইকেট নেন ফারুকি। আর ২৮৬ রানের পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে তার দল থামিয়ে দেয় ৫৪ রানে। ২৩২ রানের রেকর্ড জয় পায় তারা।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit