শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

যে কারণে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় হামজা চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হয়েছে। লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী এই ফুটবলারের খেলা এখন সময়ের ব্যাপার মাত্র।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় অফিসিয়াল ফেসবুকে তার খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সেখানে হামজা চৌধুরীর একটি ভিডিও পোস্ট করে বাফুফে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এ সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে হামজা চৌধুরী নিজেও তার করা একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।’

সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা চৌধুরী।

হামজার পৈতৃক নিবাস সিলেটের হবিগঞ্জের বাহুবলে হলেও তার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। সেখানেই বেড়ে ওঠা। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। কয়েক বছর ধরেই বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনায় হামজা চৌধুরী। একসময় হামজা নিজেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে তার জন্য খুলছে দুয়ার।

বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর গত অগাস্টের শেষ দিকে ইংল‍্যান্ড ফুটবল অ‍্যাসোসিয়েশন (এফএ) থেকে অনাপত্তিপত্র পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর শুধু একটি বাধাই ছিল। গতকাল সে বাধাও দূর হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit