শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেছে ফিফার নতুন উইন্ডো। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেছে ব্রাজিল। কিন্তু শুরুতেই ধাক্কা খেল তারা।

তার প্রভাব পড়ল ফিফা র‌্যাঙ্কিংয়ে। আজ (শুক্রবার) কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ব্রাজিল খেলতে নেমেছিল র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থেকে। কিন্তু ম্যাচটি জিততে না পারার কারণে তারা এক ধাপ নেমে গেছে। মরক্কো উঠে গেছে পাঁচে। ষষ্ঠ স্থানে থেকে ব্রাজিল র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর সকারুদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।

ব্রাজিল ও অস্ট্রেলিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এস্তেভাও গোল করলেও ভিএআর’র সিদ্ধান্তে হতাশ হয় ব্রাজিল শিবির। দ্বিতীয়ার্ধে নেস্তোরি ইরানকুন্দার দুর্দান্ত গোলে অস্ট্রেলিয়া এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল, ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়েই ছাড়বে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে রায়ান গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হারতেও বেঁচে গেছে সেলেসাওরা।
টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ২০তম মিনিটে অস্ট্রেলিয়ার জ্যাকসন আরভিন হলুদ কার্ড দেখেন।
বিরতির ঠিক আগে নাটকীয় মুহূর্তের জন্ম দেয় ব্রাজিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এস্তেভাও বল জালে পাঠান। ব্রাজিলিয়ানরা গোল উদ্‌যাপন শুরু করলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ব্রাজিল ৬৫ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার রক্ষণ ও গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করতে পারছিল না। উল্টো ম্যাচের ৬৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্দা। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি আরও বাড়ায়। কার্লো আনচেলত্তি একের পর এক পরিবর্তন এনে আক্রমণভাগকে আরও শক্তিশালী করেন। ৬২তম মিনিটে ব্রুনো গিমারেসের জায়গায় মাঠে নামেন ডগলাস লুইজ।

এরপর ৬৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিককে তুলে স্যামুয়েল লিনো ও পেদ্রোকে মাঠে নামানো হয়। অস্ট্রেলিয়ার গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে সেই অপেক্ষার অবসান ঘটে। রায়ানের গোলে সমতায় ফেরে ব্রাজিল।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit