শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট ইরানের যে প্রযুক্তি প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঘরোয়া উপায়ে সহজে দূর করতে পারেন খুশকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : লজ্জায় কালো রঙের পোশাক পরতে পারছেন না। কারণ, কাঁধের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে খুশকি! রোজ শ্যাম্পু করেও মাথা থেকে কিছুতেই দূর করা যাচ্ছে না খুশকি। উলটে চুল পড়ছে মুঠো মুঠো। এ অবস্থায় কী করবেন? পার্লারে গিয়ে মোটা টাকার ট্রিটমেন্ট করার আগে বাড়িতেই খুব সহজে দূর করতে পারেন খুশকি। কীভাবে?

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা (বারসুঙ্গা) দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলো যেন ভালো করে পুড়ে তেলের সঙ্গে মিশে যায়। তারপর এই মিশ্রণ ভালো করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখুন। শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন চুল তাড়াতাড়ি বাড়বে।

কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।

নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে।

আপনার সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন। খুশকি হলে মাথার ত্বকে অস্বস্তি হওয়া স্বাভাবিক। সারাক্ষণ মাথা চুলকানোর প্রবণতাও থাকে। কিন্তু নখ দিয়ে মাথা চুলকালে খুশকির সঙ্গে সঙ্গে মাথার চুলও ঝরে পড়তে পারে।

চুলের গোড়ায় মেথি পেস্ট লাগান ভালোভাবে। ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে শুধু খুশকিই দূর হবে না, চুলপড়াও কমবে অনেকটা।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit