শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

চুল পড়া বন্ধ আর নতুন চুল গজাতে বেদানার রস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চুলের সমস্যার মধ্যে রয়েছে চুল পড়া, খুশকি, শুষ্কতা ও অকালপক্বতা অন্যতম। এ সমস্যাগুলো মোকাবিলা করতে আমরা সাধারণত রাসায়নিক শ্যাম্পু, তেল ও সিরাম ব্যবহার করে থাকি। কিন্তু এসব রাসায়নিক উপাদান অনেক সময় চুলের ক্ষতি করতে পারে। তেমনই চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদান অনেক বেশি কার্যকরী। এর মধ্যে রয়েছে বেদানা একটি বিশেষ উপাদান, যা চুলের যত্নে অসাধারণ ফল দিতে পারে। 

বেদানা একটি স্বাস্থ্যকর ফল, যা অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন-সি, ভিটামিন-ই, খনিজ এবং অন্যান্য পুষ্টিকর উপাদানে ভরপুর। এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্টগুলো চুল বৃদ্ধিতে সহায়তা করে থাকে। চুলের শিকড়কে শক্তিশালী করে এবং চুল পড়া রোধে কার্যকরী ভূমিকা পালন করে এই ফল। বেদানার মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানও মাথার ত্বকে প্রদাহ কমাতে সাহায্য করে, যা খুশকি ও অন্যান্য ত্বকের সমস্যা দূর করে থাকে। অতএব চুলের যত্নে বেদানার ব্যবহার হতে পারে এক নতুন আশা সঞ্চার।

১. বেদানার রস

বেদানার রস চুলের জন্য খুবই উপকারী। শ্যাম্পু করার পর চুল ও মাথার ত্বকে বেদানার রস লাগিয়ে দিন। এরপর দুই মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুলের স্বাভাবিক রঙ ধরে রাখতে সাহায্য করে এবং চুলে জেল্লা ফিরে আসে। বিশেষ করে নিষ্প্রাণ চুলে নতুন প্রাণ জোগাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে।

২. বেদানা বীজের তেল

বেদানার বীজের তেল চুলের জন্য একটি অত্যন্ত কার্যকরী উপাদান। এ তেলটি মাথার ত্বকে হালকা গরম করে মেখে আধ ঘণ্টা রেখে দিন। এর পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুলের শুষ্কতা দূর করে রুক্ষ চুলকে মসৃণ ও নরম করে তোলে। তা ছাড়া এটি মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে। ফলে চুলের স্বাভাবিক রক্ষা হয়। 

৩. বেদানার রস ও মধুর মাস্ক

বেদানার রস ও মধু মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন। ছোট একটি পাত্রে বেদানার রস ও এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন এবং মাথার ত্বকে লাগান। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই মাস্কটি মাথার ত্বকের পিএইচ সমতা বজায় রাখতে সহায়তা করে। ফলে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয় না। এতে খুশকির সমস্যা দূর করে। মধু ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এবং বেদানার অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলি চুলের স্বাস্থ্য উন্নত করে।

৪. বেদানার রস ও ডিমের মাস্ক

ডিম ও বেদানার রস মিশিয়ে একটি কার্যকরি মাস্ক তৈরি করতে পারেন। একটি পাত্রে ডিম ও বেদানার রস ভালো করে ফেটিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মাথার ত্বক এবং চুলে ভালোভাবে মেখে আধ ঘণ্টা রেখে দিন। এটি চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজানোর প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে। ডিমের প্রোটিন চুলের শিকড়কে শক্তিশালী করে এবং চুল বৃদ্ধি উন্নত করে।

৫. বেদানার রস ও জবাফুল

যারা চুলের ঘনত্ব বাড়াতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত পদ্ধতি। ২ কাপ পানিতে  ২-৩টি জবাফুল দিয়ে ফুটিয়ে নিন। এরপর এতে ২ টেবিল চামচ বেদানার রস মেশান। শ্যাম্পু করার পর, এই মিশ্রণটি চুলে ভালোভাবে লাগিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকে জটমুক্ত রাখে ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit