শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

রিয়ালে ১২২ বছরের ইতিহাসে সবার ওপরে আনচেলত্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকাকে উড়িয়ে দিয়ে ফিফার ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র এবং রদ্রিগোর গোলে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোরা।

আর এই আন্তমহাদেশীয় ট্রফি জিতেই রিয়াল মাদ্রিদের ১২২ বছরের ইতিহাসে সবাইকে ছাড়িয়ে গেছেন আনচেলত্তি। ১৫টি শিরোপা জিতে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচে পরিণত হয়েছেন ৬৫ বছর বয়সী ডন কার্লো। এতদিন ১৪টি শিরোপা নিয়ে আরেক কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রিয়ালকে সর্বোচ্চ শিরোপা জেতানো কোচ ছিলেন আনচেলত্তি। এখন তিনি সবার ওপরে।

১৯৯০ সালে মারা যাওয়া মুনোজ এক দশক রিয়াল মাদ্রিদে খেলোয়াড় হিসেবে কাটানোর পর ১৯৬০ সালে কোচের দায়িত্ব নেন। ১৯৭৪ পর্যন্ত টানা ১৪ বছর রিয়ালের কোচ ছিলেন এই কিংবদন্তি। এই দীর্ঘ সময়ে ৯টি লা লিগা, দুটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ), একটি ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং দুটি কোপা দেল রে শিরোপা উপহার দিয়েছেন ক্লাবকে। তাকে কাটিয়ে যেতে আনচেলত্তির লেগেছে মোটে পাঁচ মৌসুম।

রিয়ালে দুই মেয়াদে ২০১৩-২০১৫ এবং ২০২১ সাল থেকে কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। এই সময়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি কে লা লিগা, কোপা দেলরে ও স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতলেন এই ইতালিয়ান।
কোচ হিসেবে সর্বকালের সেরার ছোট্ট তালিকায় ঢুকে পড়া আনচেলত্তির রেকর্ডের শেষ নেই। একমাত্র কোচ হিসেবে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগেরই শিরোপা জিতেছেন এই ইতালিয়ান।

৩০ বছরের কোচিং ক্যারিয়ারে ইউরোপের বেশ কয়েকটি অভিজাত ক্লাবে কোচিং করিয়েছেন আনচেলত্তি। স্পেনে রিয়াল মাদ্রিদ, জার্মানিতে বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডে চেলসি এবং ফ্রান্সে পিএসজির হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit