মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

কক্সবাজারে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জন চট্টগ্রামমুখি সিএনজির যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- সিএনজি চালক মনিরুল মান্নান, পিতা ছৈয়দ আলম টৈইটং ধনিয়াকাটা। নিহত ফিরোজ তার স্ত্রী শারমিন চট্টগ্রামের হাটহাজারি এলাকার বাসিন্দা। তাদের শিশু সন্তান মারাত্মক আহত হলে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া নেয়ার পথে ৬ মাসের শিশু জাহেদের মৃত্যু হয়।

নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ নিহত হয়, ঘটনাস্থলে থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit