শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। 
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাধীনতার এ বীর সন্তানের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

পরে রাঙামাটি সেক্টরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম দিয়ে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এ ছাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান দেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit