মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

চৌগাছায় শিক্ষাবিদ মাওলানা আব্দুল গফুরের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ Time View

চৌগাছা সংবাদদাতা : যশোরের চৌগাছায় সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল গফুর (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি পৌর শহরের বিশ্বাস পাড়ার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। রবিবার সকাল ৯ টায় চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি বাদেখানপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। প্রখ্যাত এ আলেম চৌগাছা উপজেলার বাদেখানপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছিলেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারী অধ্যাপক আবু জাফর সিদ্দীকি, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, সাবেক চৌগাছা পৌর প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারী-সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারঃ) ড. আলা উদ্দীন, প্রেসক্লাব চৌগাছায় সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এম এ রহিম প্রমুখ।

মরহুমের ছেলে ফারুক আহমেদ জানান, রবিবার সকাল ৯ টায় চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শেষে উপজেলার বাদেখানপুর গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit