মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাটে আহত বাবা-ছেলের খোঁজ রাখেনি কেউ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার আতোয়ারুল ও তার ছেলে মুসলিম মিল্লাত মারুফের খোঁজ রাখেনি কেউ। ছাত্র আন্দোলনের ঠিক শেষ সময় ৪ আগস্ট দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে বাবা পায়ে ও ছেলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। আহত হযে সুস্থ হলেও এরপর থেকে তারান কোনো কাজ করতে না পারায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন পরিবারটি।

আহত ছাত্র মিল্লাতের বাবা আতোয়ারুল ইসলাম বলেন, ৪ আগস্ট লালমনিরহাটের কালীগঞ্জে আন্দোলনে অংশগ্রহণ করতে যায় আমার ছেলে। আমি তার খোঁজ নিতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ও ছেলের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে স্থানীয় ডা. শাহজালাল মানিকের চেম্বারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আমাদের মেডিকেলে প্রেরণ করে। মেডিকেলে দির্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি আসি।

তিনি বলেন, আহত হওয়ার কারণে আমি দীর্ঘদিন থেকে কোনো কাজ করতে পারছি না। ফলে আমার পরিবার অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছে। আক্ষেপ নিয়ে তিনি আরও বলেন, আন্দোলন করে আমরা আহত হলাম, আজ নতুন বাংলাদেশের সুফল সবাই ভোগ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন কেউ আমাদের আর খবর রাখে না। খেয়ে না খেয়ে দিন যাচ্ছে, কেউ খবর নিতে এলো না। গত তিন মাসে বর্তমান সরকারের লোকজনও খোঁজখবর নিতে এলো না। আমাদের বাবা ছেলের চিকিৎসার জন্য কেউ কোনো সহায়তা করতেও এগিয়ে আসেনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুম্পা বলেন, আহত আতোয়ারুল ইসলাম ও তার ছেলের বিষয়টি আমরা জেনেছি। তারা আমার কাছে এসেছিলেন। সরকারিভাবে আহতদের যে তালিকা করা হয়েছে তাতে তারা যুক্ত হয়নি। তালিকার বিষয়টি তারা জানতেন না। পরে তারা তালিকায় যুক্তের জন্য অনলাইনে আবেদন করেছেন। তারা যেন সরকারি সকল সুযোগ-সুবিধা পায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit