রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

লালমনিরহাটে পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বৈষম্যহীন সমাজ গঠনে স্কাউটিং-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে লালমনিরহাটে পাঁচদিন ব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, লালমনিরহাট মোঃ তরিকুল ইসলাম, উপপরিচালক স্থানীয় সরকার, লালমনিরহাট মোঃ রাজিব আহসান, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, লালমনিরহাট জেলা শাখার সহকারী পরিচালক ও সদস্য সচিব, এডহক কমিটি বাংলাদেশ স্কাউটের সুধীর চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও  সদস্য সচিব, এডহক কমিটি বাংলাদেশ স্কাউটের লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার প্রমুখ। ‎

বাংলাদেশ স্কাউটস্ উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক ও কাব ক্যাম্পুরী আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ একরামুল হক সরকার বলেন, প্রাথমিকের ৩৮ টি প্রতিষ্ঠানের এক ষষ্ঠক ও ইউনিট লিডার (৬+১)=০৭ জন মোট ২৬৬ জন রোভার ২০ জন কর্মকর্তা সহ সর্বোমোট ৩৫০ জন যার মহা তাবু জলসা ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

 

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরি আয়োজন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit