রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

দেশের নারী ক্রিকেটে প্রথমবারের মতো বিসিএল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের নারী ক্রিকেটে ইতিহাস। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারীদের তিন দিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।  সাধারণত ছেলেদের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজিত হয়ে আসছে এতদিন। এবার প্রমিলা বিসিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তিন দিনের প্রথম শ্রেণীর এই ম্যাচ মাঠে গড়াবে চলতি মাসের ২১ ডিসেম্বর থেকে।

এর আগে নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজন হতো। প্রথমবারের মতো এবার তিন দিনের ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। ছেলেদের মতোই চার দল নিয়ে অনুষ্ঠিত হবে নারীদের বিসিএল। দলগুলো হলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

খেলা অনুষ্ঠিত হবে রাজশাহীর দুই স্টেডিয়ামে। ২১ ডিসেম্বর রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।

২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। একইদিনে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।

চার দলের স্কোয়াড- 
ইস্ট জোন: ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তেজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন।

সেন্ট্রাল জোন: নিগার সুলতানা (অধিনায়ক), মুরশিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা শিখা, ফুয়ারা বেগম, লতা মণ্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।

নর্থ জোন: সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকী, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রাণি সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকি খাতুন, ফাতেমা জাহান, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

দক্ষিণ জোন: রাবেয়া (অধিনায়ক) , শামিমা সুলতানা, বিথি পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রুপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফাতেমা তুজ জহুরা, লেকি চাকমা ও প্রীতি দাস।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit