শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকার জীবনে রহস্যময় ‘প্রেমিক’!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : গত শনিবার মুম্বাইয়ে কনসার্ট ছিল সঙ্গীতশিল্পী এপি ঢিলোঁর। অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মঞ্চে সকলের সামনে তাকে ডেকে নিয়েছিলেন গায়ক। সেই সময় মালাইকার সঙ্গে দেখা যায় এক পুরুষকে। তারপর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে চর্চা। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নাকি নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। কে সেই রহস্যময় ‘প্রেমিক’?

সেদিন যখন মালাইকার হাত ধরে এপি ঢিলোঁ মঞ্চে উঠছেন, তখনই অভিনেত্রীর সঙ্গে দেখা গেল তার সঙ্গীকে। মঞ্চে ওঠানোর সময় হাত বাড়িয়ে নায়িকাকে গার্ডরেল পার হতে সাহায্য করছিলেন তিনি। অন্যদিকে মালাইকা যখন মঞ্চে, তখন নীচে দাঁড়িয়ে নায়িকার ব্যাগ সামলাচ্ছিলেন তিনি।

শনিবারের কনসার্টেই শুধু নয়, সম্প্রতি যেন মালাইকার ছায়াসঙ্গী হয়ে উঠেছেন সেই অচেনা মুখ। এমনকি, কয়েক সপ্তাহ আগে মালাইকার সঙ্গে ডিনার ডেটেও গিয়েছিলেন তিনি। সেই তরুণের নাম রাহুল বিজয়।

বলিউডের কোনও অভিনেতা নন রাহুল। তবে অভিনয়জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। পেশায় ফ্যাশন স্টাইলিস্ট তিনি।

ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করার পর ২০১১ সালে ইন্টার্ন হিসেবে ফ্যাশনের দুনিয়ায় কাজ করতে শুরু করেন রাহুল। কয়েক বছরের মধ্যে পদোন্নতির ফলে ফ্যাশন এডিটর হিসেবে কাজ শুরু করেন তিনি।

২০১৭ সালে পদের আরও উন্নতি হয় রাহুলের। এক নামী বেসরকারি সংস্থায় উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করলেও পরে সেই চাকরি ছেড়ে দেন তিনি।

২০২১ সাল থেকে স্বাধীনভাবে কাজ করতে শুরু করেন রাহুল। দেশের জনপ্রিয় পোশাক পরিকল্পকের সঙ্গে কাজ করেছেন তিনি। বরুণ ধাওয়ন, বেদাঙ্গ রায়না, অহান শেট্টির মতো বলি তারকাদের পোশাক নকশার দায়িত্বে ছিলেন তিনি। মালাইকার পাশাপাশি তার প্রাক্তন প্রেমিক এবং বলি অভিনেতা অর্জুন কাপুরের স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন রাহুল।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকাও। তার যখন ১৮ বছর বয়স, তখন কফির বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বিজ্ঞাপনের সূত্রেই তার আলাপ হয় আরবাজ খানের সঙ্গে।

প্রথম দেখাতেই আরবাজের প্রেমে পড়ে যান মালাইকা। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন দুই তারকা। ২০০২ সালে পুত্রসন্তানের জন্ম দেন মালাইকা।

১৯ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মালাইকা এবং আরবাজ। ২০১৭ সালে আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নায়িকার। তারপর বলি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা।

বলিপাড়ার অধিকাংশের দাবি, ২০১৮ সাল থেকে অর্জুন এবং মালাইকার প্রেম শুরু হয়। সম্পর্কের বিষয়ে মুখ না খুললেও তা গোপন রাখার চেষ্টাও করতেন না কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবিও পোস্ট করতেন তারা।

অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মালাইকা। দুই তারকা সম্পর্কে থাকাকালীন তাদের বয়সের পার্থক্য নিয়ে তুমুল সমালোচনা চলে বলিপাড়ায়। তবে তাতে কান না দিয়ে নিজেদের সম্পর্ক নিয়েই ব্যস্ত ছিলেন মালাইকা এবং অর্জুন।

বলিপাড়া সূত্রে খবর, ছ’বছর সম্পর্কে থাকার পর কয়েক মাস আগেই সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা এবং অর্জুন। চলতি বছরের নভেম্বর মাসে অর্জুন নিজেই জানান, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত নানা ধরনের পোস্ট হেঁয়ালি করে পোস্ট করে থাকেন মালাইকা।

মালাইকা এবং অর্জুনের বিচ্ছেদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই রহস্য তৈরি হল রাহুলকে ঘিরে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাধিকবার রাহুলের সঙ্গে দেখা গেছে মালাইকাকে। ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরাও পড়েছে তাদের ছবি।

চর্চায় আসার পর রাহুলকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের। ইতোমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় রাহুলের অনুগামীর সংখ্যা ২৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। তবে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মালাইকা এবং রাহুল।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit