বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর বর্জ্য অপসারণে প্রস্তুত ২৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী, বাতিল ঈদের ছুটি ঈদের দিন ও পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ঈদের পর ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে বড় অভিযান ১০০ দিনে ২০০টি জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার দখল-বেদখলে স্থায়ী বিবাদে ইসলামী ব্যাংক স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কষ্ট দেয়, দায় আমাদেরই : অনির্বাণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি এপার বাংলাতেও কাজ করেছেন তিনি। সবশেষ আশফাক নিপুণের জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর-এ দেখা গেছে এই অভিনেতাকে। এছাড়াও অভিনেত্রী জয়া আহসানের সঙ্গেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অনির্বাণ। যে কারণে দুই বাংলাতেই রয়েছে তার যথেষ্ট ভক্ত। 

সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সম্পর্ক ও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। যেখানে অনির্বাণ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কষ্ট দেয় তাকে। একইসঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায় দেখছেন তিনি। অনির্বাণকে প্রশ্ন করা হয়, ভারত-বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে কি ছুঁয়ে যায়? খারাপ লাগে?

জবাবে অভিনেতা বলেন, ‘হ্যাঁ ছুঁয়ে যায়। খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ— আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে।’

অভিনেতার সাফ কথা, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবিদরা। নিজেদের স্বার্থ হাসিলের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করেছেন তারা। 

অনির্বাণ বললেন, ‘রাজনীতির এটা একটা দিক। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায়, করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই এসব জানে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit