রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সময় বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৫-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

চলতি বছরের গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল।

তবে শেষদিনে এসে সময়সীমা আরও পাঁচদিন বাড়ানো হলো।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। গত বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ১৪০ টাকা। অর্থাৎ, ফরম পূরণ ফি ১০০ টাকা বেড়েছে।

একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০০ টাকা বাড়িয়ে ২ হাজার ১২০ টাকা করা হয়েছে।

এছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit