সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।

বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হেসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরন নবী। এ সময় অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ গোলাম কুদ্দুস আইয়ুব প্রমূখ বক্তব্য রাখেন।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে মহা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অনুষ্ঠানে পল্লীশ্রী পরিবেশ প্রকল্প, মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গালর্স গাইডসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও শিক্ষকগণ অংশগ্রহন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit