বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ইউনাইটেডকে সবশেষ ইউরোপসেরা বানানো দলের রোনালদোই রইলেন বাকি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০০৫ সালে স্পোর্টিং সিপি দিয়ে সিনিয়র ক্যারিয়ারের যাত্রা শুরু করা ন্যানি থামলেন নিজ শহরের ক্লাব আমাদোরায়। শেষ ম্যাচটি তিনি খেলেছেন এই স্পোর্টিং সিপির বিপক্ষেই। গত ২ নভেম্বর ওই ম্যাচে ৩৮ মিনিট খেলে ন্যানি কোনো গোল অ্যাসিস্ট করতে পারেননি। মাঝে তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনারবেচ, ভ্যালেন্সিয়া, ল্যাজিওর মতো দলগুলোর হয়ে। সব মিলিয়ে ৬১৬ ম্যাচে ১২৮ গোল ও ১৪৫ অ্যাসিস্ট করেছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৮ সালের ফাইনালে চেলসিকে হারিয়ে সবশেষ যে চ্যাম্পিয়ন্স লিগটি জিতে, ন্যানি ওই ফাইনালের সদস্য। ওয়েইন রুনির বদলি হিসেবে অতিরিক্ত সময়ে তাকে নামিয়েছিলেন তৎকালীন কোচ আলেক্স ফার্গুসন। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে গুরুত্বপূর্ণ একটি গোল করেছিলেন তিনি। ১৮তম সদস্যের ঝরে (অবসর) যাওয়ারদের মধ্যে ন্যানি ১৭তম, বাকি রইলেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। এ থেকে ৩৯ বছর বয়সি আল নাসর তারকার মহাত্ব কিছুটা বুঝেই নেয়া যায়!অবসরে যাওয়া ১৬ জনের (ফন ডার সার, ওয়েস ব্রাউন, রিও ফার্দিনান্দ, নেমাঞ্জা ভিডিক, প্যাট্রিক ইভ্রা, ওয়েন হারগ্রেভস, পল স্কোলস, মাইকেল ক্যারিক, ওয়েইন রুনি, কার্লোজ তেভেজ, থমাস কুসজ্যাক, জন ও’শেয়া, মিকেল সিলভেস্ত্রে, অ্যান্ডারসন, রায়ান গিগস, ড্যারেন ফ্লেচার) মধ্যে রায়ান গিগস, রুনি, কার্লোজ তেভেজসহ বেশ কয়েকজন কোচিং সংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছেন, কেউ কাটাচ্ছেন অবসর সময়। ন্যানি বুটজোড়া তুলে রাখলেন ৩৮ বছর বয়সে। ওই ১৬ জনের অনেকের মতো তিনিও ফুটবলের সঙ্গেই থাকবেন। ন্যানি ফুটবল অ্যাকাডেমি নামে তার একটি অ্যাকাডেমি রয়েছে। তাছাড়া সিনত্রেনস এসএডি নামে একটি ক্লাবের আংশিক মালিকানাও আছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit