বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ফিফটির পর ফিরলেন তামিম

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : টসে জিতে ব্যাটিংয়ে নেমে সৌম্য-লিটনের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজটা ভালোভাবে করেছেন তানজিদ তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা তামিম এক প্রান্তে রানের চাকা সচল রেখেছেন। ব্যক্তিগত ফিফটি করেছেন মাত্র ৪৬ বলে। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার।

ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। সেখানে কাট করতে গিয়ে টাইমিং হয়নি তামিমের। বল চলে যায় সোজা শর্ট থার্ডে। সেখানে দাঁড়িয়ে থাকা রোস্টন চেজ কোনো ভুল করেননি। সাজঘরে ফেরার আগে ৬০ বলে ৬০ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভেঙেছে ৭৯ রানের তৃতীয় উইকেট জুটি।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন।

২৭ ওভার শেষে বাংলাদেশসের সংগ্রহ ৩ উইকেট হারিয়েভ ১৪৬ রান। ৪৮ রান নিয়ে উইকেটে আছেন মিরাজ। অপর অপরাজিত ব্যাটার আফিফের সংগ্রহ ১০ রান।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit