বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

হাসিনার মতো আসাদের বাসভবনেও লুটপাট আমজনতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক :বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ। এর মাধ্যমে দীর্ঘ ২৪ বছরের স্বৈরশাসন মুক্ত হয়েছে সিরিয়াবাসী।  এদিন তার পতনের খবর শুনে রাস্তায় বেরিয়া আসেন সাধারণ নাগরিকরা। বাশার আল-আসাদের বাসভবনে ঝাঁপিয়ে পড়ে আমজনতা। শুরু হয় ভাঙচুর। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবনে ঢুকে চলে অবাধে লুটপাট। 

বিবিসির এক প্রতিপুরুষ ওই প্রাসাদে ঢুকে পড়েন। তাঁরা অবাধে নানা সামগ্রী একেবারে নিজের মনে করে নিয়ে যান!

এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে এক্সে একজন লেখেন, ‘আমজনতা আসাদের প্রাসাদে ঢুকে পড়েছে এবং ইচ্ছামতো লুটপাট করছে।’ আরেকজন লেখেন, ‘আসাদ দেশ ছেড়ে পালাতেই সিরিয়ার মানুষ তাঁর প্রাসাদে ঢুকে পড়েছেন।’

তবে, সিরিয়ার আমজনতা যে শুধুমাত্র প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাট চালাচ্ছে, তা নয়। বাশার আল-আসাদের একটি মূর্তিও ভাঙচুর করেছে তারা। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এমন পরিস্থিতে আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীটি ঘটনাস্থলে পৌঁছেছে। এভাবে লুটপাট গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে তারা।

এদিকে দামেস্কে এরই মধ্যে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। তাছাড়া এখনও সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইদানিং এই ধরনের ছবি আরও দেখা গেছে। মনে হচ্ছে যেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বিশ্বের নানা প্রান্তে।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তাঁর পালানোর খবরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢল নামে মানুষের। যে যা পারেন নিয়ে যান নিজের মতো করে। যদিও পরে কিছু কিছু জিনিস ফেরত দিয়েও যায় তারা।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit