বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

চিন্ময়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, তদন্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রাণনাশের চেষ্টা ও বিস্ফোরক আইনে’ চট্টগ্রাম আদালতে মামলার আবেদনের পর বিচারক তা তদন্তের নির্দেশ দিয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলার আবেদনটি করেন এনামুল হক নামে একজন ব্যবসায়ী।

আবেদনকারীর আইনজীবী ইরফানুল হক জানান, আদালত চট্টগ্রামের কোতয়ালী থানার ওসিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশও দিয়েছে।

মামলার আবেদনে, গত ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে বন্দি চিন্ময়সহ ১৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।

এতে বলা আরও হয়, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় জেলা রেজিস্টার কার্যালয়ে মামলার বাদী এনামুল হক জমি রেজিস্ট্রি করার জন্য আসার পর চিন্ময়ের অনুসারীরা তাকে মারধর করে। মারধরে তার শরীরের বিভিন্ন অংশে জখম ছাড়াও হাত ভেঙে যায় বলেও বাদী উল্লেখ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ায় এতদিন মামলা করতে পারেননি বলেও উল্লেখ করা হয় আবেদনে।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদন নাকচ করার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ-সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit