রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরাইল বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে চট্টগ্রামের আদালতে।

রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করা হয়।

এনামুল হক নামের একজন ব্যবসায়ী আবেদনটি দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আদালতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি আরজি দায়ের করা হয়েছে। ২৬ নভেম্বরের ঘটনায় এ মামলার আবেদন করা হয়েছে। তবে আদেশ হয়নি এখনও।”

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধনের জন্য মামলার বাদী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা নিবন্ধন কার্যালয়ে যান। ওই দিন বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা ওই ব্যবসায়ীকে মারধর করে।

এ সময় আদালত প্রাঙ্গণে থাকা বিভিন্ন গাড়িও ভাঙচুর করেন তারা। মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখমসহ হাত ভেঙে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন তিনি।

অসুস্থ থাকায় ওই ব্যবসায়ী এত দিন মামলা করতে পারেননি বলে উল্লেখ করা হয়েছে আবেদনে।

মামলাটিতে ১৬৪ জন ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও পাঁচশ’ জনকে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit