বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

শুক্রবার(৬ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নং পিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল। কয়েক মাস কাজ করে পুনরায় দেশে ফেরেন। বর্তমানে ঘনকুয়াশার কারনে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল উদ্দিন। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধিন রয়েছেন বলে স্থানীয় সুত্রে নিশ্চিত হয়েছি। 

তবে স্থানীয় একটি সুত্র দাবি করেছে, প্রতিদিনের মত শুক্রবার রাতে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। বাকী পাচারকারী দলটি ৭০ টি গরু মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্তের ওই সুত্রটি। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত ব্যাক্তি ভারতে কাজ করে ফিরছিলেন। গরু পাচারের খবর জানা নেই। 

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসেফকে করা প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে আহত ব্যাক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit