সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬

মধ্যরাতেই ভারতীয়দের সিরিয়া ছাড়তে নির্দেশ দিল্লির

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে হঠাৎ করেই সংঘাত তীব্র হয়েছে। কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ একাধিক শহরের দখল নিয়ে নিয়েছে বিদ্রোহীরা। তাদের ঠেকাতে পাল্টা হামলা চালাচ্ছে সামরিক বাহিনীও। চলমান এই রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত। একইসঙ্গে যত দ্রুত সম্ভব ভারতীয় নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশনা জারি করেছে দিল্লি।

এ বিষয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের কোনো ধরনের ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াদিল্লির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন। বিবৃতিতে, একটি জরুরি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের দামেস্কের ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হলো। +963 993385973 এ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এ ছাড়াও রয়েছে ইমেল আইডি hoc.damascus@mea.gov.in। আমরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি।’

এর আগে শুক্রবার বিকেলেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধের ওপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি। তিনি জানান, এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। যাদের মধ্যে অনেকেই সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। ভারতীয় দূতাবাসগুলো তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit