বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

‘দল সিদ্ধান্ত নেবে, আমি নয়’, উত্তরসূরি নিয়ে দাবি মমতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেসে প্রবীণ নেতা ও যুব নেতাদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্যেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান মমতা ব্যানার্জি৷ তিনি বলেছেন, তার উত্তরসূরি কে হবেন সে সম্পর্কে সিদ্ধান্ত দল নেবে৷ নেতৃত্বের পরিবর্তনের যে কোনো সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, আমি একা দল চালাই না। মানুষকে সঙ্গে নিয়ে দল আর দলীয় কর্মীরা গুরুত্বপূর্ণ। এটা যৌথ পরিবারের মতো। আমিত্বে বিশ্বাস করি না। সকলকে নিয়ে চলতে হবে। তাই দলের সবাই মিলে এটা ঠিক করবে। যদি বলি, আমি একাই সিদ্ধান্ত নেব, তা তো ঔদ্ধত্যের কথা হবে।

তার সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মমতা পাল্টা প্রশ্ন দিয়ে তিনি বলেন, আপনার উত্তরসূরি কে?তিনি আরো বলেন, দল জনগণের জন্য কোনটি সেরা তা নির্ধারণ করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথ কর্মী আছে, এটি একটি যৌথ প্রচেষ্টা ৷ দলে প্রবীন বনাম যুবকদের নিয়ে বিতর্কের বিষয়ে মমতার ভাষ্য, সবাই গুরুত্বপূর্ণ। আজকের নবাগত আগামীকাল অভিজ্ঞ হবেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit