মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসি প্রদেশ।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে সুলাওসি দ্বীপপুঞ্জে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুওল রিজেন্সির ৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রতলের ২১ কিলোমিটার গভীরে।

সংস্থাটি আরও জানিয়েছে, বুওল রিজেন্সি এবং টলিটোলি রিজেন্সিতে ভূমিকম্পের তীব্রতা ৩ এবং ৪ এমএমআই (মডিফাইড মেরকালি ইনটেনসিটি) এর মধ্যে রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্প থেকে সুনামির কোনও আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা এম ইহসান বলেছেন, “এখন পর্যন্ত কম্পনের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও প্রাথমিক খবর পাওয়া যায়নি। তবে ঝুঁকি মূল্যায়ন চলছে।”

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এছাড়া দেশটিতে প্রায় ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়। সূত্র: সিনহুয়া নিউজ

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit